মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৫ ডেঙ্গু রোগী

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পিএম

শেয়ার করুন:

ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৫ ডেঙ্গু রোগী

ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে ৬৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঝালকাঠি সদর হাসপাতালে ২৪ জন, রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন এবং কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন কোনো রোগী ভর্তি হননি।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জেলার চারটি সরকারি হাসপাতালে মোট ১ হাজার ৭৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৭০৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৬৪ জন চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর