মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পিএম

শেয়ার করুন:

বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে বদ্ধ ঘর থেকে রবিউল ইসলাম (৩০) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার উথলী বাজারপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রবিউল ইসলাম উথলী গ্রামের বাজারপাড়ার সালাম মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে উথলী বাজার এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হয়, পাশের একটি বদ্ধ ঘরের ভেতরে মরদেহ থাকতে পারে। পরে সোমবার রাত সাড়ে ১১টার দিকে উথলী বাজারের এক ব্যবসায়ী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

খবর পেয়ে রাত ১২টার দিকে জীবননগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বদ্ধ ঘর থেকে রবিউল ইসলামের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

93723988-9293-426a-9f81-565466a83533

স্থানীয়দের ভাষ্য, রবিউল দীর্ঘদিন ধরে উথলী বাজারপাড়ায় বসবাস করতেন এবং বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানান স্থানীয়রা। তিনি ওই ঘরে একাই বসবাস করতেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, মরদেহের বেশির ভাগ অংশ পচে-গলে গেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। এখনো নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে তার মৃত্যু হয়েছে।

ওসি আরও জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর