মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সোনারগাঁয়ে মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৩০

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পিএম

শেয়ার করুন:

সোনারগাঁয়ে মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৩০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামি ও মাদকসেবীসহ ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা ও ৫১টি ইয়াবা জব্দ করা হয়।

সোনারগাঁ থানা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে মাদকসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তারা হলেন চেঙ্গাকান্দির আবু সাঈদ (২৮), পাকুন্ডা মধ্যপাড়ার আব্দুল কাদির (৪১), ভাটিবন্দরের মোছা. আছিয়া (৫৫) ও শাহপুরের কাউসার (৪০)।

এ ছাড়া বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত সাতজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন মো. মোফাজ্জল মিয়া (ইসলামপুর), মো. নুর হোসেন (পিরোজপুর), মো. রুহুল আমিন (গাংকুল), মো. সুলতান মিয়া (মীরেরবাগ), সাব্বির হোসেন (টানপাড়া), আলামিন (সিংলাব) ও মোহাম্মদ আলী (সিংলাব)।

একই অভিযানে বিভিন্ন এলাকা থেকে ১৮ জন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। তারা হলেন তানভির হোসেন (২৪), ফাহিম (১৯), মো. সাকিব খান (২৪), মো. মমিন মিয়া (৩২), মো. আরিফুল ইসলাম (১৯), কামাল হোসেন (৪২), মো. সবুজ (৩১), মো. রিপন (২৬), মো. সাগর (৩২), মো. নুর মোহাম্মদ (৪৬), মো. আউয়াল (৪০), মো. রকি হোসেন (৩১), শ্রী মহাদেব চন্দ্র দাস (২৯), মো. অহিদ (২৯), মো. কাউসার (২৩), মো. কামাল (২৫), মো. সাগর (২৫) ও মো. আব্দুল লতিফ (৪৫)।

এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ইসলামপট্টি এলাকা থেকে মো. আরাফাত (১৯) নামের আরও একজনকে গ্রেফতার করা হয়।

সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদক সরবরাহকারী ও সেবনকারীসহ এলাকার যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর