মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

হাসপাতালের পরিত্যক্ত ভবনে গাঁজা সেবন, যুবকের ৩ মাসের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম

শেয়ার করুন:

হাসপাতালের পরিত্যক্ত ভবনে গাঁজা সেবন, যুবকের ৩ মাসের কারাদণ্ড

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে গাঁজা সেবনের সময় মো. মেহেদী হাসান (২২) নামের এক যুবককে গাঁজাসহ আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামিম রেজা সজিব।

দণ্ডপ্রাপ্ত মেহেদী হাসান রাজাপুর সদর এলাকার মো. বাদল খলিফার ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) শামিম রেজা সজিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় মেহেদী হাসানকে আটক করা হয়। পরে তিনি অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর