মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নওগাঁয় ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম

শেয়ার করুন:

নওগাঁয় ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত

নওগাঁর মান্দায় ভটভটির ধাক্কায় সিয়াম হোসেন (৭) নামের প্রথম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম উপজেলার রামনগর দক্ষিণপাড়া গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে। সে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সকালে সিয়াম স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। বিদ্যালয়ের কাছে সড়কে পৌঁছালে একটি ভটভটি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সিয়াম সড়কের ওপর পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহত শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর