মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফেনীতে বিজিবিকে দেখে মাদক ফেলে পালাল চোরাকারবারিরা

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পিএম

শেয়ার করুন:

ফেনীতে বিজিবিকে দেখে মাদক ফেলে পালাল চোরাকারবারিরা

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪২ কেজি ভারতীয় গাঁজা ও ৮ বোতল বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সীমান্ত দিয়ে মাদকের চালান প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ফেনী ব্যাটালিয়নের একটি দল সেখানে তল্লাশি ও টহল জোরদার করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে ৪২ কেজি গাঁজা ও ৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনি পদক্ষেপের জন্য স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান, মাদকের বিস্তার রোধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত অপরাধ দমনে নিয়মিত ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর