মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

পাবনায় প্রতিমা ভাঙচুর, বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থী ধরা

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম

শেয়ার করুন:

পাবনায় প্রতিমা ভাঙচুর, বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থী ধরা
আটক প্রান্থ কুমার দাস। ছবি: ঢাকা মেইল

পাবনা শহরে মন্দির ও প্রতিমা ভাঙচুরের সময় প্রান্থ কুমার দাস (২৫) নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে মন্দির কর্তৃপক্ষ। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন পাবনা ইস্কন মন্দিরে এ ঘটনা ঘটে।

আটক প্রান্থ কুমার দাস পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং নওগাঁ জেলার আত্রাই থানার সুধিরপুর এলাকার প্রশান্ত চন্দ্র মণ্ডলের ছেলে।

মন্দির কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মন্দির খোলা পেয়ে মন্দিরে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। এক পর্যায়ে মন্দিরের প্রতিমা ভাঙচুর করে। এসময় মন্দির কর্তৃপক্ষের লোকজন টের হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সে (প্রান্থ) মানসিক অসুস্থ ছিল, মন্দিরে ঢোকার পর মানসিক সমস্যা বেড়ে যাওয়ায় মন্দিরের সবকিছু ভাঙচুর শুরু করে। ওই সময়ে ওরাই (মন্দির কর্তৃপক্ষ) তাকে আটক রাখছিল, পরে আমরা তাকে নিয়ে এসে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছি।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর