সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সান্তাহারে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’র বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম

শেয়ার করুন:

সান্তাহারে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’র বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
দুর্ঘটনার শিকার বগি। ছবি: ঢাকা মেইল

বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের লাগেজভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সান্তাহার স্টেশন এলাকায় প্রবেশের সময় কুড়িগ্রাম এক্সপ্রেসের পেছনে থাকা লাগেজভ্যানের একটি বগি ত্রুটির কারণে লাইনচ্যুত হয়। বগিটি লাইনচ্যুত হওয়ার পর যশোর-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে ওই রুটে চলাচলকারী ট্রেনগুলোকে সাময়িকভাবে থামিয়ে রাখা হয়েছে।

সান্তাহার স্টেশন মাস্টার খাতিজা খানম বলেন, কুড়িগ্রাম এক্সপ্রেসের লাগেজভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। লাইন মেরামতের কাজ চলছে। মেরামত কাজ শেষ হলে যেকোনো সময় ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর