সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কালীগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ 
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম

শেয়ার করুন:

কালীগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা
নিউ গরীবশাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে ভুল চিকিৎসায় শিল্পী বেগম নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ‘নিউ গরীবশাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি ক্লিনিক সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে। 

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বারবাজারে অবস্থিত ক্লিনিকটিতে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। 

2

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রোববার সকালে উপজেলার সাতগাছিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী শিল্পী বেগমের সিজারিয়ান অপারেশন করা হয়। এসময় তিনি অপারেশন থিয়েটারেই মারা যান। কিন্তু নবজাতক বেঁচে যান। 

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন, সোমবার দুপুরে ক্লিনিকটিতে অভিযান চালানো হয়। এসময় ক্লিনিকটি সিলগালা ও এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। 

তিনি আরও বলেন, নবজাতকের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা, খাবার দুধসহ বিভিন্ন সামগ্রী দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর