সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চট্টগ্রামে মার্কেটে আগুন

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামে মার্কেটে আগুন
আগুন নেভাতে স্থানীয়দের চেষ্টা। ছবি: ঢাকা মেইল

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকার ব্যস্ততম গোলাম রসুল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার  বিকাল ৩টার পর মার্কেটের চতুর্থ তলার একটি গোডেউনে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। মার্কেটের চতুর্থ তলায় থাকা একটি ফুলের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, মার্কেটের দ্বিতীয় তলায় আবির ফুল বিতানের দোকান রয়েছে। চতুর্থ তলায় তাদের গোডাউনে রাখা আর্টিফিশিয়াল ফুলের দোকানে আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন তারা।

এদিকে আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ বিষয়ে গোলাম রসুল মার্কেট বণিক সমিতির সাধারণ সম্পাদক নুর হোসেন উজ্জ্বল বলেন, হঠাৎ করে চতুর্থ তলা থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। আমরা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। 

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ জানতে আমরা সমিতির পক্ষ থেকে কাজ করছি।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর