সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নবাবগঞ্জে প্রি-পেইড মিটার স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ, স্মারকলিপি

উপজেলা প্রতিনিধি, দোহার-নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পিএম

শেয়ার করুন:

নবাবগঞ্জে প্রি-পেইড মিটার স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ, স্মারকলিপি

পল্লী বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপনের প্রতিবাদে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নবাবগঞ্জ সদর শহীদ মিনার থেকে কলাকোপা এলাকাবাসীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি কায়কোবাদ চত্বর হয়ে ঢাকা-বান্দুরা আন্তঃসড়ক দিয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর প্রধান কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভকারীদের পক্ষ থেকে সমিতির জেনারেল ম্যানেজারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

এ সময় বক্তারা বলেন, প্রি-পেইড মিটার চালু হলে সাধারণ গ্রাহকদের ওপর বাড়তি ভোগান্তি ও আর্থিক চাপ সৃষ্টি হবে। মিটার রিচার্জ, অতিরিক্ত চার্জ ও বিভিন্ন ধরনের ফি নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ রয়েছে। তাই সাধারণ মানুষের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে প্রি-পেইড মিটার স্থাপনের কার্যক্রম বন্ধ করতে হবে।

বক্তারা আরও বলেন, বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থ বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। জনগণের সঙ্গে আলোচনা না করে কোনো ধরনের মিটার স্থাপন করা হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

বিক্ষোভকারীরা প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ, গ্রাহকবান্ধব বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং বিদ্যুৎ বিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।

পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজারের কাছে এ বিষয়ে স্মারকলিপি হস্তান্তর করে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর