সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে ফের বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ এএম

শেয়ার করুন:

ময়মনসিংহে ফের বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু

ময়মনসিংহে নতুন করে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৪ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত আরও একজন রোগীর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৮০ জন পুরুষ, ২২ জন নারী ও ১৩ জন শিশু। নারী রোগীদের মধ্যে দুজন কেবিনে, একজন লেবার ওয়ার্ডে এবং একজন আইসিইউতে চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছর এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৮০২ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৩ জন।

thumbnail_1000440603

এর আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫৪ জন রোগী ভর্তি হয়েছিলেন এবং ৬১ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছিলেন। ওই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এক দিনের ব্যবধানে নতুন রোগী ভর্তির সংখ্যা কিছুটা কমলেও ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে।

রোগীর চাপ বাড়ায় গত কয়েক দিন ধরে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে জায়গার সংকট দেখা দিয়েছে। ওয়ার্ডের ভেতরে জায়গা না থাকায় বারান্দাতেও রোগীদের রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এতে রোগী ও তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই ওঠানামা করছে। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ডেঙ্গু রোগীর চাপ সামাল দিতে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করছেন। রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর