সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ইজিবাইকচালক

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ এএম

শেয়ার করুন:

ময়মনসিংহে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ইজিবাইকচালক
নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক মাহমুদুল (৩২)।

ময়মনসিংহের নান্দাইলে অনুশীলন শেষে বাড়ি ফেরার পথে এক নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাহমুদুল (৩২) নামের এক ইজিবাইকচালককে আটক করেছে পুলিশ।

ঘটনার পর থেকে পলাতক ছিলেন মাহমুদুল। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে নান্দাইল সদর এলাকায় ওই নারী ফুটবলার ও তার সহখেলোয়াড়েরা তাকে দেখতে পেয়ে ধাওয়া করে আটক করেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় রোববার রাত ১০টার দিকে নান্দাইল থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। অভিযুক্ত মাহমুদুল নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের শামসুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যার পর ফুটবল অনুশীলন শেষে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন ওই নারী ফুটবলার। পথে নির্জন স্থানে তাকে একা পেয়ে ইজিবাইকচালক মাহমুদুল ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় ওই নারী ফুটবলার চালকের সঙ্গে ধস্তাধস্তি করে আত্মরক্ষা করেন। ঘটনার পর মাহমুদুল ইজিবাইক নিয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

রোববার বিকেলে নান্দাইল সদর এলাকায় মাহমুদুলকে দেখতে পান ওই নারী ফুটবলার। পরে তিনি বিষয়টি তার সহখেলোয়াড়দের জানালে তারা সবাই মিলে মাহমুদুলকে ধাওয়া করে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

নান্দাইল থানার পরিদর্শক (তদন্ত) মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাহমুদুলের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর