সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নারায়ণগঞ্জের ৭ থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ১০৩

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ এএম

শেয়ার করুন:

নারায়ণগঞ্জের ৭ থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ১০৩

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে নারায়ণগঞ্জের সাতটি থানায় একযোগে বিশেষ অভিযান চালিয়ে ১০৩ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে নগরীর জিমখানা ও ঋষিপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে ঋষিপাড়া এলাকায় সাংবাদিকদের এসব তথ্য জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

পুলিশ সুপার বলেন, ‘নারায়ণগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে।’

তিনি জানান, এরই ধারাবাহিকতায় রোববার জেলার সাতটি থানায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সদর মডেল থানায় ২২ জন, ফতুল্লায় ৩১ জন, সোনারগাঁয়ে ৫ জন, সিদ্ধিরগঞ্জে ১৪ জন, বন্দরে ১১ জন, আড়াইহাজারে ৫ জন এবং রূপগঞ্জে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ সুপার আরও বলেন, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জেলাটিকে শান্তিপূর্ণ মডেল জেলায় রূপান্তর করাই তাদের প্রধান লক্ষ্য। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নারায়ণগঞ্জ গড়তে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জকে বাংলাদেশের রোল মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর