সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফতুল্লায় ১৬ মামলার আসামি রিপন কাজী গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ এএম

শেয়ার করুন:

ফতুল্লায় ১৬ মামলার আসামি রিপন কাজী গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৮০ পিস ইয়াবা ও ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার বালুর মাঠ থেকে মাদক ব্যবসায়ী রিপন কাজীকে (৫৬) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রিপন কাজী ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকার মৃত মতলব কাজীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মো. আব্দুল হামিদ খান ও এসআই আশীষ কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম দাপা ইদ্রাকপুর বালুর মাঠে অভিযান চালায় এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী রিপন কাজী পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৮০ পিস অরেঞ্জ রঙের ইয়াবা ট্যাবলেট (ওজন ৮ গ্রাম) এবং ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী রিপন কাজী স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে ফতুল্লাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সংগ্রহ করে বিক্রি করে আসছিলেন।

এসআই আশীষ কুমার দাস জানান, সিডিএমএস ডাটাবেজ পর্যালোচনা করে দেখা গেছে, গ্রেফতারকৃত রিপন কাজীর বিরুদ্ধে ফতুল্লা ও নারায়ণগঞ্জ সদর থানায় মাদক ও বিশেষ ক্ষমতা আইনে অন্তত ১৬টি পূর্বের মামলা বিচারাধীন রয়েছে। বর্তমানে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর