সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে নিহ‌ত ১, আহত ১০

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পিএম

শেয়ার করুন:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে নিহ‌ত ১, আহত ১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে ১ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের লালপোলস্থ স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই বাসের যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

হবিগঞ্জে মহাসড়কে বাস উল্টে নিহত ১

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী লেনে চলন্ত একটি অজ্ঞাতনামা ট্রাক হঠাৎ ব্রেক করে। এ সময় পেছনে থাকা 'সিডিএম পরিবহন'-এর একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-১৪২৫) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশের রোড ডিভাইডারের ওপর উঠে গিয়ে উল্টে যায়। এতে বাসে থাকা ১০ যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যাত্রীর মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের ওই অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে ঢাকামুখী লেনে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। আড়াই ঘণ্টার চেষ্টায় বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।

নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০

মহিপাল হাইওয়ে থানার এসআই কবির হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নিতে ২টি রেকার দিয়ে অপসারণ কাজ চালানো হয়। আড়াই ঘণ্টার চেষ্টায় সড়ক খালি করে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক করা হয়। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়ার প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/ইএইচ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর