রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বরগুনায় আইনজীবীর বাসায় দিন-দুপুরে চুরি

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম

শেয়ার করুন:

বরগুনায় আইনজীবীর বাসায় দিন-দুপুরে চুরি
চুরি হওয়া বাসার সরঞ্জাম। ছবি: ঢাকা মেইল

বরগুনা পৌর শহরের প্রাণকেন্দ্র টাউন হল এলাকায় একটি আবাসিক ভবনের ভাড়া বাসায় দিন-দপুরে চুরির ঘটনা ঘটেছে। 

চোরেরা ঘরের দরজার হুক ভেঙে প্রবেশ করে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে গেছে বলে দাবি বাসার মালিক আইনজীবী মো. পান্না ফরাজীর।

রোববার (০৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টাউন হল এলাকার অনাবিল প্লাজার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

সকালে আইনজীবী মো. পান্না ফরাজী তার পেশার কাজে বের হন। স্ত্রী তার ছোট ছেলেকে স্কুলে পৌঁছে দিতে বাসা থেকে বের হন। এ সময় তিনি বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে যান। পরে স্কুল থেকে ফিরে এসে দরজার হুক ভাঙা অবস্থায় দেখতে পান। ঘরের একটি কক্ষে তার কন্যাসন্তান ঘুমিয়ে ছিল বলে জানা গেছে। বিষয়টি টের পাওয়ার আগেই চোরচক্র পালিয়ে যায়।

ভুক্তভোগী মো. পান্না ফরাজী বলেন, আমার বাসা থেকে আলমারি ভেঙে আংটি, গলার হারসহ প্রায় ৩০ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার এবং প্রায় এক লাখ টাকা নগদ নিয়ে গেছে। এ মুহূর্তে আমার বলার মতো কোনো ভাষা নেই।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আহমেদ বলেন, পৌর শহরে একজন আইনজীবীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। আশা করি, শিগগিরই চুরির ঘটনার কূলকিনারা বের করে দোষীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর