রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মাদরাসার শিশু শিক্ষার্থীকে ‘ধর্ষণ’, কিশোর গ্রেফতার

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম

শেয়ার করুন:

মাদরাসার শিশু শিক্ষার্থীকে ‘ধর্ষণ’, কিশোর গ্রেফতার
ব্রাহ্মণপাড়া থানা। ছবি: ঢাকা মেইল

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৯ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর মা একটি মামলা করেছেন। গ্রেফতার কিশোরকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থীকে মোবাইলে ছবি দেখানোর কথা বলে ডেকে নেওয়া হয়। অভিযুক্ত কিশোর ভুক্তভোগীকে ফুসলিয়ে পাশের একটি মসজিদের ছাদে নিয়ে যায় এবং সেখানে তাকে জোরপূর্বক যৌন নিপীড়ন চালায়। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত পালিয়ে যায়।

পরে শিশুটি বিষয়টি পরিবারকে জানালে তার মা রোববার (৬ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানায় একটি এজাহার দেন। পুলিশ এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করে। এরপর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, শিশুটির মায়ের করা মামলায় অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভুক্তভোগী শিশুর প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর