রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

লালমনিরহাটে সারের দাবিতে মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার

জেলা প্রতিনিধি, লালমনিরহাট 
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম

শেয়ার করুন:

লালমনিরহাটে সারের দাবিতে মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার

লালমনিরহাটে পর্যাপ্ত সার সরবরাহ ও সার সিন্ডিকেট ভাঙার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। এতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় বাফা গোডাউনের সামনে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন কৃষকরা। 

কৃষকদের অভিযোগ, প্রয়োজন অনুযায়ী সার না পাওয়ায় সময়মতো জমিতে সার প্রয়োগ করতে পারছেন না তারা। এ সময় মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। 

খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছান। পরে জেলা প্রশাসনের আশ্বাসে প্রায় আধঘণ্টা পর অবরোধ তুলে নেন কৃষকরা। 

জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান বলেন, জেলায় সারের কোনো সংকট নেই। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর