সিলেট মহানগরীতে পুলিশের ৫ ঘণ্টার বিশেষ অভিযানে অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গণমাধ্যম শাখা।
এসএমপি জানায়, অভিযানে কোতোয়ালী মডেল থানার বিভিন্ন এলাকা থেকে ৯ জন, জালালাবাদ থানা এলাকা থেকে ১২ জন, এয়ারপোর্ট থানা এলাকা থেকে ১২ জন, দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে ৮ জন, মোগলাবাজার থানা এলাকা থেকে ২ জন ও শাহপরান থানা এলাকা থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের রোববার আদালতে সোপর্দ করা হতে পারে উল্লেখ করে এসএমপি জানায়, সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান চলমান থাকবে।
প্রতিনিধি/এএইচ




