রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে বজ্রপাতে মাটির ঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে বজ্রপাতে মাটির ঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যু

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বজ্রপাতে মাটির ঘরের দেয়াল ভেঙে আয়েশা নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ধীতপুর ইউনিয়নের ধীতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ধীতপুর এলাকায় নানা মন্তাজের বাড়িতে মাটির ঘরে ঘুমিয়ে ছিল শিশু আয়েশা। এ সময় হঠাৎ বজ্রপাত হলে মাটির ঘরের দেয়াল ভেঙে শিশুটির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আয়েশার বাবার বাড়ি উপজেলার বিরুনিয়া এলাকায়। সে মা ফারজানার সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। আয়েশা সিদ্দিক ও ফারজানা দম্পতির মেয়ে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধীতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হালিম উদ্দিন সরকার রিপন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর