রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় ২৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম

শেয়ার করুন:

ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় ২৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন।

রোববার (৬ সেপ্টেম্বর) ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঝালকাঠি সদর হাসপাতালে ২২ জন, রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন এবং নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন কোনো রোগী ভর্তি হননি।

একই সময়ে সদর হাসপাতাল থেকে ২২ জন, রাজাপুর থেকে ৪ জন, নলছিটি থেকে ৫ জন এবং কাঁঠালিয়া থেকে ২ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত জেলার চারটি সরকারি হাসপাতালে মোট ১ হাজার ৭০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজন মারা গেছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬৬০ জন। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে ৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

হাসপাতালগুলোর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঝালকাঠি সদর হাসপাতালে। সেখানে এ পর্যন্ত ১ হাজার ২৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজন মারা গেছেন এবং ১ হাজার ২৩২ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ৩১ জন চিকিৎসাধীন।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ২৩১ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২২০ জন ছাড়পত্র পেয়েছেন এবং বর্তমানে ১১ জন চিকিৎসাধীন।

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১১ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১০৯ জন ছাড়পত্র পেয়েছেন এবং দুজন চিকিৎসাধীন।

কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১০১ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯৯ জন ছাড়পত্র পেয়েছেন এবং বর্তমানে দুজন চিকিৎসাধীন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর