রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আমিনবাজারে এসবির এসআইকে পিটিয়ে হত্যা, আহত ছেলে

উপজেলা প্রতিনিধি, সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ এএম

শেয়ার করুন:

আমিনবাজারে এসবির এসআইকে পিটিয়ে হত্যা, আহত ছেলে
নিহত এসআই আলতাফ হোসেন (৫৮)।

সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক উপপরিদর্শককে (এসআই) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছোট ছেলে গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাভার থানাধীন আমিনবাজারের বড়দেশি মদিনা হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলতাফ হোসেন (৫৮) এসবির ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন। আহত তার ছেলে আরিফুল ইসলাম (২৬)।

নিহত আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বড়দেশি মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি কারখানার সামনে ব্যক্তিগত গাড়ি রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়। বিষয়টি মীমাংসা করতে সেখানে যান আলতাফ হোসেন ও তার ছেলে। একপর্যায়ে ১০ থেকে ১৫ জন তাদের ওপর হামলা চালায়। এতে বাবা ও ছেলে গুরুতর আহত হন।

পরে রাত সাড়ে নয়টার দিকে তাদের উদ্ধার করে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, গাড়ি পার্কিং নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই এসবির ওই এসআই হামলার শিকার হন। দুই পক্ষের ঝামেলা মেটাতে গিয়ে তিনি ও তার ছেলে হামলার শিকার হন। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর