রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জামায়াত আমিরকে ‘লাল কার্ড’ দেখালেন যুবক, ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ এএম

শেয়ার করুন:

জামায়াত আমিরকে ‘লাল কার্ড’ দেখালেন যুবক, ভিডিও ভাইরাল

লং মার্চ নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার পথে জামায়াত আমির ডা.শফিকুর রহমানকে লাল কার্ড দেখিয়েছেন স্থাণীয় এক যুবক। রাস্তার মাঝে অবস্থিত রোড ডিভাইডারে বসে লালকার্ড প্রদর্শন করেন তিনি। এরপরই ভিডিওটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে লংমার্চের গাড়িবহর মীরসরাই এলাকা অতিক্রম করার সময় সড়কের পাশে দাঁড়িয়ে এই প্রতীকী প্রতিবাদ জানান তিনি।

লালকার্ড দেখানো যুবকের নাম তৌহিদুল ইসলাম নিশান। তিনি মীরসরাই উপজেলা ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য। যদিও তাৎক্ষণিকভাবে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থাণীয়সূত্রে জানা যায়, তিনি ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত। 

স্থাণীয়রা জানান, সন্ধ্যার সময় ১১ দলীয় ঐক্যের লংমার্চটি মীরসরাই এলাকা অতিক্রম করার সময় বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের গাড়িবহর লক্ষ্য করে লাল কার্ড দেখান নিশান। 

বিষয়টি তিনি ভিডিও করে তা ফেসবুকে আপলোড করেন। এর পরই ভাইরাল হয় ভিডিওটি। 

যদিও এ ঘটনার পর নিশানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। 

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। কেউ কেউ নিশানের এই প্রতিবাদকে সাধুবাদ জানান। আবার কেউ কেউ সমালোচনা করেছেন। 

বিধোরী দলের লোকজন বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বা সস্তা ভাইরাল হওয়ার চেষ্টা হিসেবে মন্তব্য করেছেন।

প্রতিনিধি/  এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর