রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সরকারের বিরুদ্ধে কিছু লিখলেই গ্রেফতার হচ্ছে: ফেনীতে আসিফ মাহমুদ

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম

শেয়ার করুন:

সরকারের বিরুদ্ধে কিছু লিখলেই গ্রেফতার হচ্ছে: ফেনীতে আসিফ মাহমুদ
১১ দলীয় ঐক্যের লংমার্চে ফেনীর পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

সরকারের বিরুদ্ধে কিছু লিখলেই গ্রেফতার হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চে ফেনীর পথসভায় তিনি একথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘আপনাদের দাবি- সারাদেশের আইনশৃঙ্খলা বাহিনী অলরেডি কাজ দিয়েছে। অনেকে বলছে, আইনশৃঙ্খলা ধ্বংস হয়ে... কী ব্যবস্থা? চোর তাড়ানোর ব্যবস্থা করার দায়িত্ব আপনাদের। আপনাদের যেটা কাজ আপনারা সেটা করেন। আমরা আমাদের কথা বলছি, অধিকার-আন্দোলন-সংগ্রাম-জনগণের কথা আমরা বলছি, এটা আমাদের কাজ। আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আপনাদের, আপনারা সেটা বজায় রাখেন। আর যদি না পারেন, তাহলে ১১ দলীয় জোটের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যান।’

তিনি বলেন, ‘আমরা দেখছি যে, এই সরকার গঠনের পর থেকেই সরকারের বিরুদ্ধে বললেই, সরকারের বিরুদ্ধে ফেসবুকে কিছু লিখলেই, একটা ছেলে... যেই বিষয়ে সে কথা বলেছে... যে আমাদের এলাকায় ৩-৪ দিন বিদ্যুৎ থাকছে না... আমরা কি ৫ দিন বিদ্যুৎ পেয়েছি? না। আমরা কি গ্যাস পাচ্ছি? না। আমরা কি সার পাচ্ছি, কৃষক কি সার পাচ্ছে? না। তো এই ছেলেটা যে কথাটা বলেছে, সেটা সত্য কথা। আপনারা যদি গ্রেপ্তার করেন এই কথা বলার জন্য, তাহলে দেখা যাচ্ছে সবাইকে গ্রেফতার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সকল মানুষকে গ্রেফতার  করতে হবে। সেই গ্রেফতার করার পরিণতি কিন্তু ভালো হবে না। সুতরাং বাক্ স্বাধীনতা হরণ করে ফ্যাসিবাদী কায়দায় যাবেন না। সেই কায়দায় যারা গিয়েছে, তাদেরকে যেতে যেতে দিল্লি পর্যন্ত যেতে হয়েছে। সুতরাং জনগণ কথা গতকালকেও বলেছে, আগামীকালও বলবে। কোনো বাঁধায়, কোনো ষড়যন্ত্রে জনগণের সত্য কথা বলা বন্ধ হবে না।’

ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুর রহীমের সঞ্চালনায় পথসভায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্র্যেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, এনসিপির মূখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও জামায়াতের ফেনী-১ আসনের সংসদ প্রার্থী অ্যাডভোকেট কামাল উদ্দিন। 

ফেনীতে পথসভা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রাওয়ানা হন।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর