শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মশারি টানিয়ে ঘুমে ছিলেন যুবক, প্রাণ গেল সাপের কামড়ে

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম

শেয়ার করুন:

মশারি টানিয়ে ঘুমে ছিলেন যুবক, প্রাণ গেল সাপের কামড়ে
মৃত মিকাইল হোসেন। ছবি: ঢাকা মেইল

ঝিনাইদহে বিষধর সাপের কামড়ে মিকাইল হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিজ ঘরে মশারি টানিয়ে ঘুমিয়ে ছিলেন ওই যুবক। এসময় ঘুমন্ত অবস্থায় তাকে সাপে ছোবল দেয়। 

শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার কুঠিদুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মিকাইল হোসেন ওই গ্রামের আসাদুল মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, ভোরে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন মিকাইল হোসেন। এ সময় বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে তিনি অসুস্থ বোধ করলে পরিবারের লোকজন তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব চক্রবর্তী বলেন, সাপে কাটার পরে রোগী হাসপাতালে অনেক দেরিতে পৌঁছায়। হাসপাতালে পৌঁছানোর পরে এন্টিভেনম দেওয়ার পরেও রোগীকে বাঁচানো যায়নি। সাপে কাটা রোগী দ্রুত হাসপাতালে পৌঁছলে এমনটি হয়তো হতো না।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মৃতের স্বজনদের অনাপত্তির শর্তে মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর