শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ আটক ১২

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম

শেয়ার করুন:

মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ আটক ১২
আটক পাচারকারীসহ জব্দ সিমেন্ট। ছবি: ঢাকা মেইল

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশে নেওয়া সিমেন্টসহ ১২ জনকে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য নিশ্চিত করেন। 

কোস্টগার্ড জানায়, ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদে নোয়াখালীর হাতিয়া থানার মেঘনা নদীতে কোস্টগার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই এলাকায় সন্দেহজনক দুটি বোটে তল্লাশি চালানো হয়। এ সময় শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশে বহন করা ৫৯৫ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এসব সিমেন্টের ২৯ হাজার ৭৫০ কেজি এবং আনুমানিক মূল্য ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত দুটি বোটসহ ১২ জন পাচারকারীকে আটক করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ সিমেন্ট, বোট ও আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্টগার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর