শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে আ.লীগ: হুইপ দুলু

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম

শেয়ার করুন:

দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আ.লীগ: হুইপ দুলু
সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আওয়ামী লীগ গত ১৭ বছর শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে।  আর আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শিক্ষারমান উন্নয়নে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ে। ’

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, ‘একটা জাতিকে ধ্বংস করতে হলে প্রয়োজন তার শিক্ষাকে ধ্বংস করা। আপনারা দেখেছেন আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের মানুষ যেন এগিয়ে না যেতে পারে। বাংলাদেশের মানুষ যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে না পারে, সেজন্য তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। ’

তিনি বলেন, ‘জনগনের সমর্থন নিয়ে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে বিএনপি।  আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেই বাজেট দিয়েছে।  আপনারা দেখেছেন, এই বাজেটে স্বাধীনতার পর সবচেয়ে বেশি অর্থ শিক্ষা মন্ত্রণালয় দেওয়া হয়েছে।’

দুলু আরও বলেন, ‘নতুন প্রজন্ম যারা দেশ পরিচালনা করবে। এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যেন অশিক্ষিত থাকে, মূর্খ থাকে। তারা যেন অশিক্ষা ও মূর্খ অবস্থায় দেশ পরিচালনা করে দেশ যেন ব্যর্থ হয়ে যায়। আর এই ব্যর্থ করার জন্য পূর্ববর্তী সরকার, ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে শেষ করে গেছে। ’

এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন,  সাইফুল ইসলাম আফতাব, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, মাধনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আব্দুল মালেকসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর