শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কৃষক দলের সভাপতি আ.লীগ নেতা, কমিটি বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম

শেয়ার করুন:

কৃষক দলের সভাপতি আ.লীগ নেতা, কমিটি বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
বিএনপির বিক্ষোভ। ছবি: ঢাকা মেইল

ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়ন কৃষক দলের নবগঠিত কমিটি নিয়ে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। কমিটিতে সাবেক আওয়ামী লীগ নেতা ও জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের স্থান দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তারা। 

বিক্ষোভকারীদের অভিযোগ, নবগঠিত কমিটির সভাপতি মধু মাদবর বিরুলিয়া ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলারও আসামি। 

এ ছাড়া কমিটিতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বিভিন্নভাবে বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের। 

স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা বলেন, দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের বাদ দিয়ে অবৈধ অর্থ সুবিধার বিনিময়ে সাভার থানা কৃষক দলের আহ্বায়ক আবু সাঈদ এ কমিটির অনুমোদন দিয়েছেন। 

তবে এসব অভিযোগের বিষয়ে আবু সাঈদের বক্তব্য পাওয়া যায়নি। 

মানববন্ধনে বক্তারা বলেন, দলের দুঃসময়ে যারা রাজপথে ছিলেন, তাদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। দ্রুত এ কমিটি বাতিল করে ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি মেনে নিয়ে কমিটি বাতিল করা নাহলে সামনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় উপস্থিত বিএনপি নেতা বিল্লাল হোসেন বলেন, আমরা এই কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানাই।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর