শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিলে ডুবে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পিএম

শেয়ার করুন:

বিলে ডুবে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু
মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয়রা। ছবি: ঢাকা মেইল

গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি বিলের পানিতে ডুবে যাওয়া মাহিদ মিয়া (১০) নামে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা ময়নুল ইসলামের (৪০) মৃত্যু হয়েছে। 

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় এলাকার তেলিয়ান বিলে এ দুর্ঘটনা ঘটে।

 নিহত ময়নুল ইসলাম শিমুলতাইড় গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সময় মাহিদ মিয়া তেলিয়ান বিলে নেমে পানিতে ডুবে যায়। এসময় তার বাবা ময়নুল ইসলাম টের পেয়ে ছেলেকে উদ্ধার করে নৌকায় উঠিয়ে দেন। এরই মধ্যে ময়নুল ইসলাম পানিতে ডুবে নিখোঁজ হন। এরপর বোনারপাড়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। কিছুক্ষণ পর একটি ইউনিট এসে স্থানীয়দের নিয়ে উদ্ধার তৎপরতা চালান। প্রায় ৪৫ মিনিট খোঁজাখুঁজির করার পর স্থানীয়দের হাতে ময়নুল ইসলামের মৃতদেহ উদ্ধার হয়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে বোনারপাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য শাহানা বেগমের স্বামী জাফর ইকবল জাফু বলেন, ছেলেকে বাঁচাতে গিয়েই ময়নুল ইসলাম নিজের জীবন হারিয়েছেন। পরিবারের জন্য এটি অপূরণীয় ক্ষতি। আমরা এ ঘটনায় শোকাহত।

সাঘাটা ফায়ার স্টেশনের (বোনারপাড়া) টিম লিডার সাদেকল ইসলাম বলেন, স্থানীয়দের সহযোগিতায় ময়নুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর