নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ কর্মকর্তা আব্দুল মান্নান নেশাগ্রস্ত হয়ে জনসম্মুখে মাতলামি করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে শহরে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে সদর নৌ থানার পাশে সেন্ট্রাল খেয়াঘাটে এ ঘটনা ঘটে।
ভাইরাল ভিডিও ফুটেজে দেখা যায়, নৌ পুলিশ কর্মকর্তা মান্নান নেশাগ্রস্ত হয়ে মাতলামি ও অস্বাভাবিক আচরণ করছেন। মাটিতে বসে কিছুক্ষণ গান গাইছেন, নাচছেন, আবার কিছুক্ষণ বিলাপ করছেন। তার কথাবার্তা ও অস্বাভাবিক আচরণে আশপাশে লোকজন ভিড় জমায়। তখন জনতার প্রশ্নের জবাবে মান্নান বলেন, তার স্ত্রী তাকে মারধর করেছেন। এ জন্য তিনি মদ পান করেছেন বলে স্বীকারও করেন।
তবে পুলিশ কর্মকর্তা আব্দুল মান্নান পারিবারিক কারণে মানসিক সমস্যায় ভুগছেন বলে দাবি করেন সদর নৌ পুলিশের ওসি রকিবুজ্জামান।
তিনি জানান, নৌ পুলিশ কর্মকর্তা মান্নানের পরিবারের কাছ থেকে চিকিৎসাপত্র সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
প্রতিনিধি/এলএ




