শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম দিলেন যশোর কারাগারের নারী হাজতি

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পিএম

শেয়ার করুন:

অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম দিলেন যশোর কারাগারের নারী হাজতি

হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন যশোর কেন্দ্রীয় কারাগারের এক নারী হাজতি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে যশোরের চুরামনকাটি এলাকায় এ ঘটনা ঘটে।

কারা সূত্রে জানা গেছে, মহিলা হাজতি নম্বর ৩৮০/২৬ বৃষ্টি খাতুন (১৯) উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিলেন। পথে অ্যাম্বুলেন্সটি চুরামনকাটি এলাকায় পৌঁছালে হঠাৎ তাঁর প্রসববেদনা তীব্র হয়। পরিস্থিতি সামাল দেওয়ার আগেই অ্যাম্বুলেন্সের ভেতরেই তিনি পুত্রসন্তানের জন্ম দেন।

নবজাতকের জন্মের খবর পেয়ে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ দ্রুত মা ও শিশুর চিকিৎসা এবং প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করে। নবজাতকের জন্য জামাকাপড়, মশারি, বিছানাপত্র, তোয়ালে, ন্যাপকিন, ডায়পার ও অলিভ অয়েলসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়।

আরও পড়ুন

আদালত থেকে লাফিয়ে পালানো আসামি দুই দিন পর গ্রেফতার

পরে মা ও নবজাতককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ব্যক্তিদের মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ বলেন, ‘কারা মহাপরিদর্শক স্যারের দিকনির্দেশনা অনুযায়ী মানবিক দৃষ্টিকোণ থেকে মা ও নবজাতকের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে মা ও শিশুটি সুস্থ রয়েছে।’

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নবজাতকের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর