শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রংপুরে-৪ খুন: চার্জশিটের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন হবে: ত্রাণমন্ত্রী

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পিএম

শেয়ার করুন:

রংপুরে-৪ খুন: চার্জশিটের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন হবে: ত্রাণমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, রংপুরের চার হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত শেষে চার্জশিট দেওয়া হবে। এরপর দ্রুত বিচারকাজ সম্পন্ন করা হবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘রংপুরে চার হত্যাকাণ্ডের ঘটনাটি ছিল মর্মান্তিক। এই লোমহর্ষক হত্যাকাণ্ড আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আলোচনা আছে, বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি হচ্ছে। এ কারণে তদন্তে হয়তো একটু সময় লাগছে। তবে আমরা চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের এবং হত্যাকাণ্ডের পেছনে কেউ জড়িত থাকলে তাদের শনাক্ত করা হোক। একই সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসাই আমাদের কাছে জরুরি।’

f59b0bea-76ba-44f0-b65a-4a90fe8be834

তিনি আরও বলেন, ‘এর আগে চার হত্যাকাণ্ডের স্থান পরিদর্শন করেছি। রংপুর শহরে এর আগে এত বড় হত্যাকাণ্ড ঘটেছে কি না, আমার জানা নেই। এ জন্য প্রশাসন একটু সময় নিচ্ছে, যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারকাজ শেষ করা যায়। আশা করি, অল্প কিছুদিনের মধ্যেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারকাজ শেষ করতে পারব।’

এর আগে সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন। পরে বেলা ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভায় অংশ নিচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর