শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ছিটকিনি দেওয়া নিয়ে ববিতে দুই বিভাগের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ এএম

শেয়ার করুন:

মেসের ছিটকিনি নিয়ে ববিতে দুই বিভাগের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া

মেসবাসার দরজার ছিটকিনি আটকানোকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সমাজবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো পক্ষের আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে রাত সোয়া ১১টা পর্যন্ত দুই বিভাগের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে পৃথক স্থানে অবস্থান করায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল।

শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের বাইরের একটি মেসবাসায় সমাজবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের কয়েকজন শিক্ষার্থী থাকেন। ওই মেসের দরজায় ছিটকিনি দেওয়া নিয়ে প্রথমে দুই বিভাগের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে বিষয়টি দুই বিভাগের অন্য শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে পড়ে।

7f344e52-8262-4ef7-a5d9-8d99a86caf2a

পরে দুই বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটসংলগ্ন এলাকায় লাঠিসোঁটা নিয়ে জড়ো হন। সেখানে তাঁদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

রাত সোয়া ১১টার দিকে অর্থনীতি বিভাগের একদল শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে ভিসি গেটের অপর পাশে ছাতিমতলা এলাকায় অবস্থান করছিলেন। অন্যদিকে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এক নম্বর গেটসংলগ্ন ভোলার রোড এলাকায় অবস্থান নেন। এতে যেকোনো সময় ফের সংঘর্ষের আশঙ্কায় ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী সাখাওয়াত হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত বলতে পারব।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর