শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

লংমার্চ: নারায়ণগঞ্জের পথসভায় এনসিপির তিন শীর্ষ নেতা

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ এএম

শেয়ার করুন:

লংমার্চ: নারায়ণগঞ্জের পথসভায় এনসিপির তিন শীর্ষ নেতা

ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় এই লংমার্চের অংশ হিসেবে নারায়ণগঞ্জের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় পথসভা করার কথা রয়েছে।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস-সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দলীয়করণ বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।

পথসভাকে কেন্দ্র করে জোটভুক্ত দলগুলোর নেতাকর্মীরা ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন। নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ে প্রচার-প্রচারণাও চালাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমিরেরও নারায়ণগঞ্জের কর্মসূচিতে উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিকে নারায়ণগঞ্জের পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন শীর্ষ নেতার উপস্থিত থাকার কথা রয়েছে। তারা হলেন—দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন এমপি।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার বলেন, ‘লংমার্চের নারায়ণগঞ্জের পথসভায় নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও আবদুল্লাহ আল আমিন এমপি উপস্থিত থাকবেন।’

তিনি বলেন, লংমার্চ সফল করতে জেলার প্রতিটি ইউনিট ও অঙ্গসংগঠনকে নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মসূচিতে এনসিপির পক্ষ থেকে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতের প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর