শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফতুল্লায় সদর ইউএনও কার্যালয়ে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ এএম

শেয়ার করুন:

ফতুল্লায় সদর ইউএনও কার্যালয়ে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডে কম্পিউটার, প্রিন্টার, ল্যাপটপ, এসিসহ বিভিন্ন আসবাবপত্র ও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত আটটার দিকে সদর উপজেলা পরিষদে ইউএনও কার্যালয়ে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আটটার দিকে ইউএনও কার্যালয় থেকে বিকট শব্দ শোনা যায়। এরপর বাইরে থাকা লোকজন অফিসকক্ষের ভেতরে আগুন জ্বলতে দেখেন। তারা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি ফায়ার সার্ভিসে খবর দেন।

আগুনে একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি ল্যাপটপ, দুটি এসি, সিসিটিভি মনিটর, সেক্রেটারি টেবিল, ফলস সিলিং ও বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। এ ছাড়া কিছু জরুরি নথিপত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল আরেফিন বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর