চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে সোহান আলী (৯) নামে এক প্রাথমিক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উজিরপুর এলাকায় নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
মৃত সোহান উজিরপুর সাত্তার মোড় এলাকার সেলিম রেজার ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে সহপাঠীদের সাথে পদ্মা নদীতে গোসলে নামে সোহান। সাঁতার কাটার একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীতে তলিয়ে যায়। সহপাঠীদের মাধ্যমে খবর পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। ঘটনার ১৫-২০ মিনিট পর তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, শিশুটির মরদেহ বর্তমানে তার পরিবারের হেফাজতে রয়েছে।
প্রতিনিধি/এলএ




