শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

যশোরে নিখোঁজের ২ দিন পর ইমনের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পিএম

শেয়ার করুন:

যশোরে নিখোঁজের ২ দিন পর ইমনের মরদেহ উদ্ধার

যশোর সদর উপজেলার সীতারামপুর বাগানপাড়া এলাকায় নিখোঁজের দুই দিন পর ইমন হোসেন (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইমন বাক্‌ ও বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয় একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ডোবাটি শফি নামে স্থানীয় এক ব্যক্তির বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর ইমন আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ করেও তার সন্ধান পাননি। পরে বিষয়টি জানিয়ে যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

দুই দিন পর শুক্রবার সকাল ৭টার দিকে বাড়ির কাছের ডোবায় ইমনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ইমন সীতারামপুর বাগানপাড়া এলাকার ইমরান হোসেনের ছেলে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন নান, নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের ডোবা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর