শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্ট

শহীদ মুগ্ধ দলকে হারিয়ে শহীদ সবুজ দল চ্যাম্পিয়ান

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ এএম

শেয়ার করুন:

শহীদ মুগ্ধ দলকে হারিয়ে শহীদ সবুজ দল চ্যাম্পিয়ান

‘জুলাই ৩৬’ স্মরণে মানবিক ফেনী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে টাইব্রেকারে শহীদ মীর মুগ্ধ ফুটবল দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে শহীদ মোহাম্মদ সবুজ ফুটবল দল।

​বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ফেনী সরকারি কলেজ মাঠে রোমাঞ্চকর এই ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের খেলা সমতায় শেষ হলে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে, যেখানে শেষ হাসি হাসে শহীদ মোহাম্মদ সবুজ দল। টুর্নামেন্টটি বৈষম্যবিরোধী আন্দোলনে ফেনীর ১১ জন শহীদের স্মরণে ১১টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।

​মানবিক ফেনী ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা যুবদলের আহ্বায়ক খোন্দকার নাছির উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। প্রধান বক্তা ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ এনামুল হক খোন্দকার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইদুর রহমান জুয়েল।

​মানবিক ফেনী ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মজুমদার রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন, জেলা যুবদলের সদস্য গিয়াস উদ্দিন, পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্যে বলেন, জুলাই আন্দোলনের বীর শহীদদের রক্ত ও আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। ১১ জন শহীদের স্মৃতি বাঁচিয়ে রাখতে মানবিক ফেনী ফাউন্ডেশনের এই টুর্নামেন্ট আয়োজন অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী।

বক্তারা আরও জোর দিয়ে বলেন, যুবসমাজকে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ ধারার সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। একটি অপরাধমুক্ত সমাজ গঠনে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখার এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তাঁরা।

​খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ান দল ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর