শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

দেবরকে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা, দেবর-ভাবির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ এএম

শেয়ার করুন:

দেবরকে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা, দেবর-ভাবির যাবজ্জীবন

ফরিদপুরে আপন দেবরকে সঙ্গে নিয়ে স্বামী নুরুল ইসলাম মোল্লাকে (৩৬) কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী ও ছোট ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে, তাদের আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফরিদপুরের পারিবারিক আপিল আদালতের বিচারক ও জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামের মুন্নি বেগম (৩৫) ও তার দেবর মাহাবুল মোল্লা (৩৪)।

রায় ঘোষণার সময় মুন্নি বেগম আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

অপর আসামি মাহাবুল মোল্লা আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৭ মার্চ রাতে খাবার খেয়ে দুই সন্তানকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন নুরুল ইসলাম ও তার স্ত্রী মুন্নি বেগম। ওই দিন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মুন্নির চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে ঘরের পাশে রক্তাক্ত অবস্থায় নুরুল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখেন।

এ ঘটনায় ১৯ মার্চ নিহতের বাবা মান্নান মোল্লা সালথা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর