শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে ২৩৭ বোতল বিদেশি মদসহ যুবক আটক

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে ২৩৭ বোতল বিদেশি মদসহ যুবক আটক
২৩৭ বোতল বিদেশি মদসহ যুবক আটক। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরীতে ২৩৭ বোতল বিদেশি মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ রাহেল মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব। আটক রাহেল মিয়া সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় তাঁকে আটক করা হয় বলে র‍্যাব-১৪-এর পক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ ময়মনসিংহ সদর কোম্পানির একটি দল পাটগুদাম ব্রিজ মোড়ে চেকপোস্ট বসায়। এ সময় একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান চেকপোস্ট এড়িয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব সদস্যরা সেটির পিছু নেন।

পরে নগরীর পাওয়ার হাউস কলোনি-সংলগ্ন রেললাইনের পাশের পাকা সড়ক থেকে কাভার্ড ভ্যানসহ রাহেল মিয়াকে আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ২৩৭ বোতল বিদেশি মদ, মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও একটি মুঠোফোন জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিদেশি মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

র‍্যাব জানায়, উদ্ধার করা মদ ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর