বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় ৩ জন গ্রেফতার

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় ৩ জন গ্রেফতার
গ্রেফতার আসামিরা। ছবি: ঢাকা মেইল

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় কৃষক শাহেদ আলী হত্যা মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বিলডোরা ইউনিয়নের বটগাছিয়াকান্দা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 গ্রেফতাররা হলেন— হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া এলাকার মো. বাবুল হোসেন, মো. রহমত আলী ও মো. দুলাল মিয়া।

বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা হালুয়াঘাট থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) রাশিদুল ইসলাম।

আরও পড়ুন

রংপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যায় ৪ জন গ্রেফতার

পুলিশ সূত্রে জানা যায়, ১ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে হালুয়াঘাট সদর ইউনিয়নের খন্দকপাড়া এলাকায় বাদীপক্ষের বাড়ির দক্ষিণ পাশে একটি কাঁচা রাস্তার ওপর শাহেদ আলীকে পথরোধ করে হামলা করা হয়। গুরুতর আহত শাহেদ আলীকে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ওই দিন বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে মো. রফিকুল ইসলাম হালুয়াঘাট থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা হালুয়াঘাট থানার সাব-ইন্সপেক্টর রাশিদুল ইসলাম অভিযান চালিয়ে এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেন।

হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম বলেন, গ্রেফতার আসামিদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর