বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ভাণ্ডারিয়ায় সড়কে বালু ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করায় ২ জনকে জরিমানা

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম

শেয়ার করুন:

ভাণ্ডারিয়ায় সড়কে বালু ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করায় ২ জনকে জরিমানা

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর এলাকায় রিজাপ পার সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কে ড্রেজার থেকে বালু ফেলে সড়ক ভরাট এবং পৌরসভার ড্রেন বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই জনকে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌর এলাকার রিজাপ পার সংলগ্ন ভবন নির্মাণ কাজ করার উদ্দেশ্যে পূর্ব ভান্ডারিয়ার বাসিন্দা মো. ইউসুফ আলী গাজী ছেলে মো. দেলোয়ার হোসেন ড্রেজার থেকে বালু ফেলে গুরুত্বপূর্ণ সড়ক ভরাট করেন। যার ফলে মারাত্মকভাবে জনদুর্ভোগ তৈরি হয়। এতে পৌরসভার ড্রেন থেকে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। বিষয়টি পরিবেশ ও জনসাধারণের চলাচলের জন্য ক্ষতিকর হওয়ায় বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী তাকে ৫০ হাজার এবং আবদুল জব্বার এর ছেলে মো. শাহিন কে ১ হাজার টাকা, মোট ৫১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান বলেন, জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক এবং পানি নিষ্কাশনের ড্রেন কোনোভাবেই নির্মাণসামগ্রী ফেলে বন্ধ করা যাবে না। জনস্বার্থ, বায়ুদূষণ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর