বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নাগরিকদের সমস্যা সমাধানে ‘মাই ফেনী’ অ্যাপ

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম

শেয়ার করুন:

নাগরিকদের সমস্যা সমাধানে ‘মাই ফেনী’ অ্যাপের উদ্বোধন

ফেনী পৌরসভার নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধান, স্বল্প সময়ে প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে ‘মাই ফেনী’ নামের একটি অ্যাপের উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে ফেনী পৌরসভা সম্মেলন কক্ষে প্রধান অতিথি থেকে অ্যাপসটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম। 

ফেনী পৌরসভার প্রশাসক মো. দিদারুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা। ফেনী জেলা আইসিটি কর্মকর্তা সাইফ মোহাম্মদ জুলকারনাইন চৌধুরী।

একই অনুষ্ঠানে পৌর বালিকা বিদ্যা নিকেতনের ছাত্রী ও পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মধ্যে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘মাই ফেনী’ অ্যাপটি পৌরসভার ডিজিটাল সেবা প্রসারে একটি বড় পদক্ষেপ। এর মাধ্যমে পৌরবাসীরা এক ক্লিকেই তাদের নাগরিক সমস্যার কথা জানাতে পারবেন এবং দ্রুত সেবা পাবেন। এই অ্যাপটি নিয়মিত অপারেটিং করতে না পারলে এটি তৈরির সার্থকতা আসবেনা। 

​অনুষ্ঠানে পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। 

এসময় কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর