বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে বাসচাপায় কলেজছাত্রী নিহত

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে বাসচাপায় কলেজছাত্রী নিহত

সিরাজগঞ্জে বাস চাপায় নাদিয়া (১৯) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্দিদাসগাঁতী বাজারে এ দুর্ঘটনা ঘটে। এসময় সিএনজির চালকসহ ৪জন আহত হয়েছে।

নিহত নাদিয়া হাটিকুমরুল ইউনিয়নের বাবুল আক্তারের মেয়ে ও সিরাজগঞ্জ সরকারি রাশিদোজ্জাহা মহিলা কলেজের এইচএসসির পরীক্ষার্থী। আহতরা হলো, সিএনজি চালক নজরুল ইসলাম (৪০), সুমাইয়া পারভীন (২৬), তানজিদ (২২)।

স্থানীয় ইউপি সদস্য মো. সজল হোসেন জানান, দুপুরে নলকা থেকে সিরাজগঞ্জ শহরে আসা একটি সিএনজি চন্দিদাসগাঁতী বাজারে আসলে সিএনজির পিছনের চাকা খুলে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা অজ্ঞাত একটি বাসের সাথে ধাক্কা লেগে সিএনজি ধুমরে-মুছরে যায়। এতে ঘটনাস্থলে যাত্রী নাদিয়া মারা যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর