বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সাতক্ষীরায় বিদেশি পিস্তলসহ অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পিএম

শেয়ার করুন:

সাতক্ষীরায় বিদেশি পিস্তলসহ অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার ১

সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, দেশীয় তৈরি দুটি ওয়ান শুটার গান ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্প।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‍্যাব।

গ্রেফতার ব্যক্তি হলেন মো. আরিফুল ইসলাম (৩১)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের মো. জয়নাল সরদারের ছেলে।

র‍্যাব-৬ জানায়, অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং মোট ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গুলি উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়।

a3dc45cb-6534-4437-aaab-ed9fca5cc3fb

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতার আরিফুল ইসলামের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর