বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শরণখোলায় মানসিক প্রতিবন্ধী যুবকের আত্মহত্যা

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পিএম

শেয়ার করুন:

শরণখোলায় মানসিক প্রতিবন্ধী যুবকের আত্মহত্যা
বাগেরহাটের শরণখোলায় নাঈম চৌকিদার (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

নাঈম ওই গ্রামের আব্দুল হক চৌকিদারের ছেলে।

পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের নাসির হাওলাদারের নির্মাণাধীন একটি ভবনে নাঈমকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
ecbcd61f-f396-49e5-aa47-2af257a44084

পরিবারের সদস্যদের দাবি, নাঈম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তাকে পাবনায় চিকিৎসাও করানো হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর