বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফেনীতে গাঁজাসহ চট্টগ্রামরে দুই গৃহবধু গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম

শেয়ার করুন:

ফেনীতে গাঁজাসহ চট্টগ্রামরে দুই গৃহবধু গ্রেফতার

ফেনীতে গাঁজাসহ চট্টগ্রামের দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, চট্টগ্রামের কতোয়ালী থানার সামছু মিয়ার মেয়ে নাজমা বেগম নাছিমা (৪৫) এবং একই থানার ওহিদ মিয়ার মেয়ে শরিফা বেগম (৩৩)। বুধবার সন্ধ্যায় যাছাই বাছাই শেষে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরের দিকে মহাসড়কের লালপোলে চট্টগ্রাম মুখি লেইনে সন্দেহভাজন যাত্রীদের তল্লাশি চালায় ডিবি পুলিশের একটি দল। এসময় দুই নারীর সাথে থাকা ট্রাবেল ব্যাগের ভেতর থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদেরকে আদালতের নিকট সোপর্দ করা হয়েছে। 

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর