বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পিএম

শেয়ার করুন:

বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসী সম্মেলন অনুষ্ঠিত

ফৌজদারি বিচার প্রক্রিয়ায় গতিশীলতা আনয়ন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসনের মাধ্যমে বিচার কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর করতে বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বরগুনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বরগুনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল মাসুদের সভাপতিত্বে এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসাইনের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, বিজ্ঞ বিচারকবৃন্দ, আইনজীবী, বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জেলার সব থানার অফিসার ইনচার্জরা।

সম্মেলনে ফৌজদারি মামলার সুষ্ঠু তদন্ত, যথাযথভাবে ওয়ারেন্ট তামিল, সাক্ষীদের আদালতে হাজির নিশ্চিত করা, তাদের নিরাপত্তা প্রদান এবং নির্ধারিত সময়ে মালখানা থেকে আদালতে মামলার আলামত উপস্থাপনসহ ন্যায়বিচার নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় ফৌজদারি বিচার কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ, আদালত ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর