বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আখাউড়ায় মহানবীকে নিয়ে অবমাননাকর পোস্ট, যুবক আটক

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম

শেয়ার করুন:

আখাউড়ায় মহানবীকে নিয়ে অবমাননাকর পোস্ট, যুবক আটক
অভিযুক্ত আটক যুবক। ছবি: ঢাকা মেইল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে আসাদুজ্জামান ওয়াসিম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী তার ফার্মেসি ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে থানায় নিয়ে যায় পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কর্নেল বাজারে ওয়াসিমের নিজস্ব ফার্মেসি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের আইড়ল গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, ওয়াসিমের ফেসবুক অ্যাকাউন্টে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে একাধিক আপত্তিকর পোস্ট দেখতে পান তারা। এর মধ্যে চার ঘণ্টা আগে দেওয়া একটি পোস্টে তিনি লিখেন, ‘মৃত্যুর পরে কবরে সুখে থাকার কথা যে নবী মানুষকে শিখায়, সে নবী মিথ্যাবাদী। বাটপারি করার জন্য নবীর মিথ্যা আশা দেওয়া যথেষ্ট’। 

এ ছাড়া ২২ ঘণ্টা আগে দেওয়া আরেকটি পোস্টে দেখা যায়, ‘কোন নবীর উম্মত দাবি করে যদি, কেউ দুধের শিশুর উপর জুলুম করে, সে নবীর কবর থেকে টয়লেটের পায়খানা খাওয়া উচিত’৷

এর আগে একদিন আগে দেওয়া আরেকটি পোস্টে তিনি লিখেন, ‘জামানার মুজাদ্দিদ আসাদুজ্জামান ওয়াসিমের আলোচনা করাই উম্মতে মুহাম্মদীয় সর্বশ্রেষ্ঠ আমল’।

এসব পোস্ট ধর্মপ্রাণ মুসল্লিদের নজরে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে স্থানীয় লোকজন কর্নেল বাজারে তার ফার্মেসির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

পুলিশের ভাষ্য, স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ওয়াসিমকে মারধরের চেষ্টা করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে বিক্ষোভের সময় আলোচনায় আসা ওই ফেসবুক পোস্টগুলো পরবর্তীতে তার অ্যাকাউন্টে আর পাওয়া যায়নি। 

এর আগে গত ২০ আগস্ট দেওয়া একটি পোস্টে তিনি লিখেছিলেন, ‘প্রিয়নবীকে যে চিনে না, সে আল্লাহকেও চিনে না’৷

একাধিকবার মহানবী (সা.)-কে নিয়ে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগ ওঠায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, তিনি ইচ্ছাকৃতভাবে এসব পোস্ট করেছেন কি না, নাকি তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার বা হ্যাক করেছে তা তদন্ত করে দেখা প্রয়োজন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই যুবককে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, যুবক তার ফেসবুকে স্ট্যাটাসগুলো ইচ্ছাকৃতভাবে দিয়েছেন, নাকি তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল, বিষয়টি তদন্ত করা হচ্ছে। স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করতে গেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে থানায় নিয়ে আসে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর